Refund policy
Faris.bd-এ আমরা প্রতিটি অর্ডার সর্বোচ্চ যত্নের সঙ্গে প্রস্তুত ও ডেলিভারি করার চেষ্টা করি। তবে বিশেষ পরিস্থিতিতে Refund প্রয়োজন হতে পারে। Refund সংক্রান্ত নীতিমালা নিচে উল্লেখ করা হলো।
১. যুক্তিসংগত কারণ ছাড়া Refund প্রযোজ্য নয়
শুধুমাত্র ব্যক্তিগত মত পরিবর্তন, পণ্য আর পছন্দ না হওয়া, অর্ডার করার পর সিদ্ধান্ত পরিবর্তন করা বা কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া Refund প্রদান করা হবে না।
Refund-এর আবেদন গ্রহণ করার জন্য অবশ্যই একটি বৈধ ও যুক্তিসংগত কারণ থাকতে হবে এবং প্রয়োজন অনুযায়ী Faris.bd পণ্যের ছবি, ভিডিও অথবা অন্যান্য তথ্য চাইতে পারে।
২. কোন ক্ষেত্রে Refund বিবেচনা করা হবে
নিচের পরিস্থিতিতে Refund-এর আবেদন বিবেচনা করা হতে পারে:
- অর্ডার করা পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন পণ্য ডেলিভারি হলে।
- ডেলিভারির সময় পণ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা ব্যবহার অনুপযোগী অবস্থায় পাওয়া গেলে।
- অর্ডারকৃত পণ্য Stock-এ না থাকলে এবং গ্রহণযোগ্য বিকল্প পণ্য সরবরাহ করা সম্ভব না হলে।
- Faris.bd-এর পক্ষ থেকে এমন কোনো ভুল হলে যার কারণে পণ্য ব্যবহার বা Exchange করা যুক্তিসংগতভাবে সম্ভব নয়।
প্রতিটি Refund Request যাচাই করার পর Faris.bd চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
৩. Refund Request করার সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর ৩ দিনের মধ্যে Refund-এর জন্য Customer Support-এর সাথে যোগাযোগ করতে হবে।
৩ দিনের পর করা Refund Request সাধারণভাবে গ্রহণযোগ্য হবে না।
৪. পণ্যের অবস্থা
Refund-এর জন্য ফেরত পাঠানো পণ্য অবশ্যই:
- অব্যবহৃত হতে হবে।
- Original Tag ও Label অক্ষত থাকতে হবে।
- Original Packaging, Box, Dust Bag বা Accessories থাকলে সেগুলোসহ ফেরত দিতে হবে।
- কোনো ধরনের দাগ, ব্যবহারজনিত ক্ষতি, ধোয়া, কাটা বা পরিবর্তন করা যাবে না।
পণ্য ব্যবহার করা হলে বা Original Condition নষ্ট হলে Refund বাতিল হতে পারে।
৫. Refund Process
Return করা পণ্য Faris.bd-এর কাছে পৌঁছানোর পর আমাদের Team পণ্যটি যাচাই করবে।
Quality Check সম্পন্ন হওয়ার পর Refund অনুমোদিত হলে টাকা গ্রাহক যে মূল Payment Method ব্যবহার করেছিলেন, সম্ভব হলে সেই একই Payment Method-এ ফেরত দেওয়া হবে।
Payment Gateway, Bank অথবা Mobile Financial Service-এর Processing Time অনুযায়ী টাকা Account-এ পৌঁছাতে কিছু অতিরিক্ত সময় লাগতে পারে।
৬. Delivery/Courier Charge
গ্রাহকের ব্যক্তিগত সিদ্ধান্ত বা Faris.bd-এর ভুল নয় এমন কোনো কারণে Refund অনুমোদিত হলে Delivery/Courier Charge ফেরতযোগ্য নাও হতে পারে।
তবে Faris.bd-এর ভুলের কারণে ভুল পণ্য পাঠানো বা গুরুতর ত্রুটিপূর্ণ পণ্য ডেলিভারি হলে প্রযোজ্য Return Courier Charge Faris.bd বহন করবে।